Main Menu

সিলেটে ৭১ পিস ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজীটুলা থেকে ৭১ পিস ইয়াবাসহ আজিজুল হক সেলিম (৫২) নামের একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৮ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে কাজীটুলা উঁচা সড়ক এলাকা থেকে তাকে আটক করে। আটক ব্যাক্তি কাজীটুলা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

আটক সেলিমকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed