Main Menu

জাবিতে হলের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা ১৫ মাসেও রুম না পাওয়ায় অবস্থান কর্মসূচী পালন করছে পুরাতন রেজিস্টার ভনের সামনে।

১৪০ জন চারটি মিনি গনরুমে অবস্থান করতে বাধ্য হচ্ছে। প্রতিরুমে ১৯ জন করে কোন রকমে থাকার সুযোগ আছে সেখানে ৩৮ জন করে থাকতে হচ্ছে।

রুম সংস্কারের নামে তাদের বিভিন্ন হলে সাময়িক স্থানান্তর করলেও স্থায়ী কোন ব্যবস্থা করেনি প্রসাশন। তাদের দাবি যেকোন হলে যেন তাদের স্থায়ী স্থানান্তর করা হয়।

হলের প্রভোস্ট তাদের বলেন, ‘এটা তোমাদের ভাগ্য, আর হলের এলোর্ট পরিবর্তন করা যায় না’।

Share





Related News

Comments are Closed