শায়েস্তাগঞ্জ-বাহুবলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৯।
অভিযানে ভোগ্যপণ্যে ভেজালের দায়ে দুটি রেস্টুরেন্ট, দুটি বেকারি ও একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি’র সমন্বয়ে অভিযানে- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা অনুযায়ী আল বারাকা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক মো. আক্কাস মিয়া (৪৫) কে ৫ হাজার টাকা, আরামবাগ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক মো. গিয়াস উদ্দিন (৫৫) কে ২০ হাজার, গাউছিয়া বেকারির মালিক মো. হানিফ মিয়া (২২) কে নগদ ৫০ হাজার টাকা, জিসান বাংলা বেকারির মালিক মোরশিদুল আলম (৩৫) কে ২০ হাজার টাকা ও ফজরউদ্দিন আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. ফজর উদ্দিন (৪২) কে ৩ হাজার টাকাসহ মোট ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed