সিলেট মা ও শিশু হাসপাতালকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মেয়াদোত্তীর্ন ও উচ্চ মূল্যে ওষুধ বিক্রির দায়ে নগরীর সোবহানীঘাট এলাকার সিলেট মা ও শিশু হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে র্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ন ওষুধ সরবরাহ ও ক্রয়কৃত মূল্যের ১০ গুণ বেশি দামে বিক্রি করার দায়ে এ জরিমানা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুল্লাহ এর সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় মা ও শিশু হাসপাতালকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯। জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed