Main Menu

ধর্ষণ, নির্যাতনে ২০১৮ সালে ২৭১ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের কারণে ২০১৮ সালে ২৭১টি শিশু মারা গেছে এবং একই ধরনের ঘটনার শিকার হয়েছে ১০০৬ জন।

রবিবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিশুদের অবস্থা: সংবাদপত্রের পাতা থেকে’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

দেশের ছয়টি জাতীয় সংবাদপত্র প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইত্তেফাক, দ্য নিউ এজ এবং দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে জরিপটি করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ১২৯টি শিশু তাদের শিক্ষকের হাতে নির্যাতিত হয়েছে। তাদের মধ্যে ৭০ জন শিশু শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, ৩৩ জন যৌন হয়রানির শিকার এবং ১৭ জন শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয়েছে।

Share





Related News

Comments are Closed