Main Menu

সিলেটে নতুন রাজনৈতিক জোট ডিএনএফ’র আত্নপ্রকাশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে ডিএনএফ নামে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। ৯টি দলের সমন্বয়ে গঠিত নতুন এ রাজনৈতিক জোটের নাম ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)। সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) এই দুই সুফি সাধকের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নতুন এ রাজনৈতিক জোটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এর আগে রাজধানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) এর আত্মপ্রকাশ করে। এরপর রবিবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের নেতৃবৃন্দ ডিএনএফের কার্যক্রম তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ডিএনএফের চেয়ারম্যান বাবুল সরকার চাখারির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ’র মুখপাত্র, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন বিজিডেমোক্রেটিক চেয়ারম্যান এআরএম জাফরল্লাহ চৌধুরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপরও আমাদের কিছু সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, বেকার সমস্যা। এসব সমস্যা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের দল-মতকে এগিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএনএফ জোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী। ফ্রন্টের মহাসচিব হয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস এবং মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এ আর এম জাফরল্লাহ চৌধুরী।

জোটভুক্ত দলগুলো হলো- বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, স্বাধীনতা পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ-ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি এবং বাংলাদেশ আইডিয়েল পার্টি।

সম্মেলনে বলা হয়, দেশের মানুষ বিভিন্ন কারণে আজ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদেরকে নির্বাচনমুখী করতে এ জোট কাজ করে যাবে।

সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ’র চেয়ারম্যান, বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি’র চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী, ডিএনএফ জোটের মহাসচিব, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস সহ ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ’র স্টিয়ারিং কমিটি ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed