হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সদর ও বানিয়াচংয়ে বজ্রাঘাতে ডেঙ্গু মিয়া (৫০) ও সালমা আক্তার (৮) নামের দুই জনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ঝড়ো বৃষ্টিপাতের সাথে আকষ্মিক বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেনও আরও তিনজন, তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের বাসিন্দা ডেঙ্গু মিয়া (৫০) ছেলেদের নিয়ে গ্রামের পাশের হাওরে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি নামে। এ সময় বজ্রপাত হলে ডেঙ্গু মিয়া ও তার ছেলেরা গুরুতর আহত হন।
তাৎক্ষণিক হাওরে থাকা অন্য কৃষকরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় তার ছেলে তোরাব আলী, করম আলী ও কিতাব আলীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর মিয়ার মেয়ে সালমা আক্তার (৮) বাড়ির আঙিনায় আম কুড়াতে গেলে বজ্রাঘাতে গুরুতর আহত হয়। তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশিষ দাশ।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed