কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে গ্রুপের শেষ ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর এ অর্জনে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও কিরগিজস্তান দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগে। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
বাংলাদেশ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, জিততে হবে কিরগিজস্তানকে-সমীকরণ ছিল এমন। কিন্তু ড্র নয়, জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে স্বাগতিক মেয়েরা।
বাংলাদেশের গোল করেছেন সানজিদা ৩০ সেকেন্ডে এবং কৃষ্ণা ৬০ মিনিটে। কিরগিজস্তান ৬৯ মিনিটে ব্যবধান ২-১ করে।
প্রথম গোলদাতা সানজিদার অসাধারণ এক প্রচেষ্টায় বাংলাদেশের ব্যবধান ২-০ হয় ৬০ মিনিটে। ডান দিক দিয়ে দুইজনকে দুইবার কাটিয়ে যে নিখুঁত ক্রস নেন সানজিদা তা হাতে নিয়েও রাখতে পারেননি কিরগিজ গোলরক্ষক। সামনে দাঁড়ানো কৃষ্ণা হেডে বল পাঠিয়ে দেন জালে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ কোন দল পাবে, তা নির্ধারণ হবে শনিবার তাজিকিস্তান ও লাওসের পর। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে হবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানের কারণে ম্যাচটি আড়াই ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed