হবিগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, আটক ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। মুমূর্ষ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। সে উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
লাখাই থানার (ওসি) এমরান হোসেন জানান, ওই স্কুল ছাত্রী সন্ধ্যার পর কাজের জন্য তাদের খলায় যায়। এসময় একই গ্রামের জহুর আলী নামে এক ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর শোর-চিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ওসি আরো জানান, শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার রিচি গ্রাম থেকে অভিযুক্ত জহুর আলীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় অভিযুক্ত জহুর আলীর আদালতে ১৬৪ দ্বারা জবানবন্দি নেয়া হবে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান জানান, হাসপাতালে ভিকটিমকে ভর্তি করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝা যাবে সে আসলে ধর্ষণের শিকার হয়েছে কি না। তার চিকিৎসা চলছে।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed