Main Menu

সিলেটে ৫৫৮ পিস ইয়াবাসহ দুইজন আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কোতয়ালী ও জালালাবাদ থানার যৌথ অভিযানে তারাপুর ও দরগাহ গেইট এলাকার হলি গেইট হোটেল থেকে ৫৫৮ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযানে নগরীর দরগাগেইট এলাকার হোটেল হলি গেইট থেকে শাহরিয়ার আহমদ অমিত নামের একজনকে ৫৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া তারাপুর থেকে সুমন আহমদ নামের একজনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

শুক্রবার দুপুর ১টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থনার এসআই দেবাশিষ দেব, এএসআই ইসমাইল এবং জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার।

পুলিশ জানায়- প্রথমে নগরীর পাঠানটুলা এলাকার তারাপুর থেকে আটক সুমনকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মতে দরগা গেইটের হোটেল হলি গেইট থেকে ৫৫০ পিস ইয়াবাসহ অমিতকে আটক করে পুলিশ।

কোতয়ালী থানার শাহজালাল দরগাহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেবাশিষ দেব বলেন- ইয়াবা আটকের ঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার বলেন- তার সোর্সের দেয়া তথ্যমতে একজন মাদকসেবী সুমন আহমদকে ৮ পিস ইয়াবাসহ আটক করলে সুমনের দেয়া তথ্য অনুযায়ি হোটেল হলি গেইট থেকে শাহরিয়ার আহমদ অমিতকে সাড়ে ৫ শত পিস ইয়াবাসহ আটক করা হয়।

Share





Related News

Comments are Closed