বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে সাইবুর রহমান (৩১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার কুড়াবাজার ইউনিয়নের খশির সড়কভাঙনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাইবুর রহমান উপজেলার খশির সড়কভাঙনি এলাকার জামিল হোসেনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘর থেকে বেরিয়ে যায় সাইবুর রহমান। রাতভর তার পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করেও তাকে পাননি। বুধবার সকালে বসতবাড়ির পাশের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পরে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন, মানসিক রোগের কারণে এ আত্মহননের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed