২৭ বছর পর ‘কোমা’ থেকে ফেরা
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এক নারী দীর্ঘ ২৭ বছর পর সংজ্ঞা ফিরে পেয়ে দ্রুত সেরে উঠছেন। তার এই উন্নতিকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করেছে বিবিসি।
১৯৯১ সালে ওই দুর্ঘটনার সময় মুনীরা আব্দুল্লাহর বয়স ছিল ৩২ বছর। স্কুল থেকে ছেলেকে নিয়ে ফেরার পথে গাড়িতে বাসের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছিলেন তিনি।
সে সময় চার বছরের শিশু ওমর ওয়েবাইরও মায়ের সঙ্গে গাড়ির পেছনের সিটে ছিলেন। দুর্ঘটনার মুহূর্তে মা তাকে বাহুতে আঁকড়ে ধরায় অক্ষত ছিল সে।
গাড়িটি চালাচ্ছিলেন মুনীরার দেবর। মাথায় গুরুতর আঘাতে কোমায় চলে যাওয়া এই নারী গত বছর একটি জার্মান হাসপাতালে চেতনা ফিরে পান।
এখন ত্রিশোর্ধ্ব যুবক ওমরই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পত্রিকা দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ওই দুর্ঘটনা এবং মায়ের উন্নতির কথা জানান।
সোমবার (২২ এপ্রিল) ওমর পত্রিকাটিকে বলেন, আমি কখনো তাকে ছাড়িনি। কারণ আমার সব সময় মনে হত, এক সময় উনি (মা) জেগে উঠবেন। তার কথা প্রকাশ করলাম এই কারণে যে, আমি মানুষকে বলতে চাই- প্রিয়জনকে নিয়ে আশা হারাবেন না। এ রকম অবস্থায় গেলেও ভাববেন না তারা মারা গেছে।
ওই ঘটনা স্মরণ করে তিনি বলেন, আমার মা আমাকে নিয়ে পেছনের সিটে বসেছিলেন। যখন তিনি দেখলেন দুর্ঘটনা ঘটছে তখন আমাকে রক্ষায় বুকের মধ্যে টেনে নিয়েছিলেন তিনি।
দুর্ঘটনায় তেমন কিছুই হয়নি ওমরের, মাথায় সামান্য আঁচড় লেগেছিল। অন্যদিকে মাথায় জখম নিয়ে কয়েক ঘণ্টা পড়ে ছিলেন তার মা।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed