ঢাকায় সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে প্রথমে মানববন্ধন ও পরে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
এর আগে সোমবার (২২ এপ্রিল) সেশনজট, ত্রুটিযুক্ত ফলাফলসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ৫ দফা দাবি জানান।
দাবিগুলো হচ্ছে-
১. একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশ
২. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন
৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন
৪. প্রতিটি বিভাগে মাসে দু’দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেয়া
৫. সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed