Main Menu

সিলেটে মুক্তিযোদ্ধাদের সম্পদ রক্ষায় স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন সন্তান কমান্ড নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সব্রত চক্রবর্তী জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসাইন, সহ-সভাপতি সারোয়ার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাসেল, সদস্য আতাউর রহমান সহ নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লে­খ করা হয়, গত ১২ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও তার সহযোগিরী জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক দেয়া সীলগালা ভেঙ্গে নগরীর জিন্দাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও ভবন সংলগ্ন শৌচাগারসমূহের মধ্যবর্তী স্থানের ফাঁকা জায়গা বেআইনীভাবে তৈরি উত্তরমুখী দোকান কোটাটি জবর দখল করেছে। মুক্তিযোদ্ধাদের জায়গা যে কোন কিছুর বিনিময়ে উদ্ধার করা হবে।

স্মারকলিপিতে আরো উল্লে­খ্য করা হয়, প্রথমে আইনিভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। পরবর্তী সময় কঠোর আন্দোলনে যাওয়ার পূর্ব মুহুর্তে আপনাদের সহযোগিতা চাই, প্রয়োজন হলে ৩৫ হাজার মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে সন্ত্রাসীদেরকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে যারা মুক্তিযোদ্ধার সম্পদ আত্মসাৎ করতে চায়, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এটি না হলে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। এজন্য মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Share





Related News

Comments are Closed