জৈন্তাপুরে শিশু পুত্রকে হত্যায় পিতা গ্রেফতার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে শিশু পুত্রকে হত্যার দায়ে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশু মো. মুরসালিনের বাবা দেলোয়ার হোসেনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি দল লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়ি থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পুলিশ লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাতনামা এই শিশুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুরসালিনের মা নিশ্চিত হন লাশটি তার সন্তানের। এরপর স্বামী দিলোয়ার হোসেনের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ লক্ষ্মীপুর জেলায় তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে দিলোয়ার হোসেনকে আটক করে।
ওসি জানান, দিলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসা হয়েছে। আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার খাদিমনগর রুস্তুমপুর নাদিয়া ভিলার বাসিন্দা ছিলেন মো. দিলোয়ার হোসেন। কাজ করতেন সিলেট ফুলকলি লিমিটেডের কারিগরের সহকারী হিসেবে। স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে নিজ শিশু পুত্র মো. মুরসালিনকে হত্যা করে সিলেট-তামাবিল সড়কের পাখিটিকি নামক স্থানে একটি ফিশারিতে লাশ ফেলে যায়।
Related News
জৈন্তাপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ঝুলন্ত অবস্থায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরRead More
ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালী বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়েRead More



Comments are Closed