ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম: খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দৈনিক শ্যামল সিলেট’র প্রধান আলোকচিত্র সাংবাদিক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মরহুম ইকবাল মনসুরের পরিবারের উদ্যোগে শনিবার (২০ এপ্রিল) সকালে নগরীর কানিশাইল জামে মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং বাদ জোহর মরহুমের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কানিশাইল জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল শহীদ। পরে শিরণি বিতরণ করা হয়।
মিলাদ মাহফিল ও দোয়াতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, তারেক উদ্দিন তাজ, সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সময় টিভি’র ব্যুরো প্রধান সাংবাদিক ইকরামুল কবীর ইকু, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক শ্যামল সিলেট’র নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, সিলেট জেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, সদস্য এসএম সুজন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শফিকুর রহমান চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়ছল ও শেখ নাসির, বর্তমান সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বী, ফটো সাংবাদিক দুলাল হোসেন, শ্যামল সিলেট’র জেনারেল ম্যানেজার তাহুর আহমদ শিব্বির ও ফটো সাংবাদিক আবু বকর, ফটো সাংবাদিক রেজা রুবেল, চ্যানেল এস’র মিলন, সময় টিভি’র ক্যামেরা পার্সন নৌশাদ আহমদ, দিপ্ত টিভির ক্যামেরা পার্সন এহিয়া আহমদ, শ্যামল সিলেট’র বিজ্ঞাপন সহকারি হাফিজুল ইসলাম, মরহুম ইকবাল মনসুরের মামা হেলাল আহমদ। এছাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও মরহুমের আত্মীয় স্বজন এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশে চিকিৎসা শেষে নিজ বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০১৮ সালের ২ মে ইকবাল মনসুর শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed