Main Menu

ইবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরে সংগঠনটির ১৫ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক হিসেবে জি কে সাদিকের নাম ঘোষণা করা হয়।

সূত্র মতে, রুমি নোমানের উপস্থাপনায় কাউন্সিলে সভাপতিত্ব করেন শাখা ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শাহাদাত তিমির। এতে উদ্বোধক হিসেবে ছিলেন উদীচি কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি কে এম শরিফ। এসময় কেন্দ্রীয় অতিথি হিসেবে ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি আরিফুল ইসলাম।

কাউন্সিলে আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী নুরুন্নবী ইসলাম সবুজকে সভাপতি ও বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জি কে সাদিককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

১৭ সদস্যের কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মেহেদী হাসান, উর্মি খাতুন, সহ-সম্পাদক রুমি, সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান, দপ্তর ও কোষাধ্যক্ষ পিয়াস পান্ডে, শিক্ষা ও গবেষণা সম্পাদক আনাস, সাংস্কৃতিক সম্পাদক প্রগতি বিশ্বাস, প্রচার সম্পাদক উদয় দেবনাথ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মখলেছুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাহাদাত তিমির, মারুফ ওহাব, জুঁই ও শফিকুর রহমান।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘আগামী দিনে বিশ্বদ্যিালয়ে প্রগতিশীলতা চর্চা ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষেয়ে শাখা ছাত্র ইউনিয়ন অগ্রণী ভূমিকা পলন করবে। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

Share





Related News

Comments are Closed