প্রশ্নপত্রে পর্নো তারকার নাম, শিক্ষকের শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: নবম শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রে দুই পর্নো তারকার নাম ছাপা হওয়ায় রাজধানীর রামকৃষ্ণ মিশন স্কুলের শিক্ষক শংকর চক্রবর্তীকে বাধ্যতামূলক কর্মবিরতিতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই ঘটনার কারণ দর্শানোর জন্য তাকে পাঁচদিনের সময় দিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার জানান, রোববার (২১ এপ্রিল) রামকৃষ্ণ মিশনের পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। দায়িত্বে অবহেলায় ওই শিক্ষককে বরখাস্ত করা হবে কি না ওইদিন সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১৭ এপ্রিল (বুধবার) রাজধানীর রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে ছিল পর্নো তারকা মিয়া খালিফার নাম! তবে তার নাম লেখা হয় ‘মিয়া কালিফা’।
এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোর উপন্যাস ‘আম-আঁটির-ভেঁপু’র (প্রশ্নে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই) রচয়িতার সম্ভাব্য নাম হিসেবে রাখা রয়েছে সাবেক পর্নো তারকা অভিনেত্রী সানি লিয়নের নাম! এমন অদ্ভুত প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয় বিদ্যালয়টি।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed