Main Menu

প্রিন্সিপাল মাওলানা আমকুনীর ইন্তেকাল

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রখ্যাত আলেম ও নগরীর জামেয়া মাহমুদিয়া সোবহানিঘাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম আমকুনি ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সন্ধ্যে সাড়ে ৭টায় নগরীর মিরাবাজার আগপাড়াস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও সিলেট জেলার আহবায়ক ছিলেন।

Manual2 Ad Code

তিনি সিলেট নগরীর সোবাহানীঘাট জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামীম ও সোবহানীঘাট মসজিদের মুতাওয়াল্লি ও খতিব হিসেবে আজীবন দায়িত্ব পালন করে গেছেন।

Manual1 Ad Code

মাওলানা আমকুনী নিজ গ্রাম সুন্দিশাইল মসজিদ থেকে তার শিক্ষাজীবনের সূচনা করেন।পরবর্তীতে জামিয়া হুসাইনিয়া রানাপিং, জামিয়া দেউলগ্রাম, জামিয়া ঢাকাদক্ষিণ মাদ্রাসায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও পাকিস্তানের নিউ টাউন করাচি হতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

এদিকে রোববার (২১ এপ্রিল) বিকাল ৩টায় মরহুমের নামাজে জানাজা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের দোয়া ও উপস্থিতি কামনা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর শোক:

আল্লামা শফিকুল হক আমকুনি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

শনিবার সন্ধ্যায় এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল্লামা শফিকুল হক ছিলেন সিলেটসহ বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম। তাঁর মৃত্যুতে সিলেটসহ এতদ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়ে গেল।

Manual6 Ad Code

তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তিনি আল্লামা শফিকুল হক এর শোক সন্তপ্ত পরিবার, পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক অর্থমন্ত্রীর শোক :

অপর এক বার্তায় সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা শফিকুল হক আমকুনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সাংসদ আবুল মাল আবদুল মুহিত।

শনিবার সন্ধ্যায় এক শোকবার্তায় এমএ মুহিত বলেন, আল্লামা শফিকুল হক শুধু সিলেটেরই নন, তিনি সারাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম। তাঁর মৃত্যু সংবাদ আমাকে ব্যথিত করেছে, আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি মহান আল্লাহ তায়লার কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তিনি আল্লামা শফিকুল হক এর শোক সন্তপ্ত পরিবার, পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।’

আরো শোক : মাওলানা শফিকুল হক আমকুনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জমিয়তের সভাপতি আল­ামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান।

নেতৃবৃন্দ রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code