জৈন্তাপুরে মাছের ফিশারীতে শিশুর লাশ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে একটি মাছের ফিশারি থেকে এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর হবে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের পাখিটেকি নামক স্থানে একটি মাছের ফিশারিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, ফিশারির আশপাশে মাত্র চার-পাঁচটি বাড়ি রয়েছে। শিশুটি এদের কারো নয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জানান, খবর পেয়ে এসঅাই অাজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। শিশুটির পরিচয় জানার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন ওসি।
Related News
শনিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানাRead More
গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটেরRead More



Comments are Closed