শিক্ষার্থীদের জন্য রোটারী ক্লাবের নলকূপ স্থাপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার এ নলকূপ স্থাপন করেন ক্লাব সদস্যবৃন্দ। রোটারী ক্লাবের এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৭ শতাধিক মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারবে।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল।
উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. আহসান আহমদ খান, রোটা. রেহান উদ্দিন রায়হান, রোটা. মইনুল ইসলাম চৌধুরী, রোটা. ইখতিয়ার আহমদ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
শনিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানাRead More
গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটেরRead More



Comments are Closed