Main Menu

ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে জামিল আহমদ ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের নেওর আলীর পুত্র।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর গ্রামে শিশুর নানার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল জামিল। এ সময় সে সবার অগোচরে ঘরের পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয় বলে জানায় তার পরিবার।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed