চিলিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।
খবরে বলা হয়, রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন এ দুর্ঘটনায়।
এ দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামেন দেশটির দমকল বাহিনীর সদস্যরা।
তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
Related News
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনেRead More
মক্কার মসজিদে যে অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুইRead More



Comments are Closed