Main Menu

ঝড়ে গোয়াইনঘাটে শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইঘাট উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখীর তান্ডব। প্রায় আধঘন্টাব্যাপী চলা এ ঝড়ের সাথে প্রচুর পরিমানে শীলা বৃষ্টি হয়।

এতে ব্যাপক ভাবে ক্ষতি সাধিত হয় পাকা, আধাপাকা ব্যুরো ধানের। এরই সাথে উপজেলার প্রতিটি ইউনিয়নের খড়ের ঘর, টিন সেড ঘরসহ আধাঁপাকা প্রায় শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নন্দিরগাওঁ, রুস্তুমপুর, লেঙ্গুরা, পশ্চিম জাফলং, আলীরগাওঁ, ডৌবাড়ী ও তোয়াকুল ইউনিয়নের হাওরাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী বলে জানা যায়।

অনেক খড় ও টিনের ঘর ঝড়ের ছোবলে পড়ে উড়ে যায়। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ অসহায় হয়ে পড়েছেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন- ভোর বেলায় কাল বৈশাখী ঝড়ে যে পরিবার গুলোর বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর তালিকা করে সরেজমিন পরিদর্শন করা হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ জানান- বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সঠিক তথ্যপ্রাপ্তি সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed