Main Menu

সিডনিতে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিক্ষোভ

অস্ট্রেলিয়া প্রতিনিধি : বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবীতে অস্ট্রেলিয়ার সিডনিতে এক আলোচনা সভা ১৭ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়।

ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক এবং অস্ট্রেলিয়া বিএনপি’র সহ প্রচার সম্পাদক ও অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জুমান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ ।

নিউসাউথওয়েলস বিএনপির সাবেক সভাপতি এবং অস্ট্রেলিয়ার বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু।

জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া দলের সকল নেতাকর্মীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশে এখন চলছে সরকারী প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে সরকার বিরোধী রাজনৈতিক দল, ভিন্নমত ও বিশ্বাসে মানুষদের ক্ষত-বিক্ষত করছে। সিলেটের সাধারণ মানুষের প্রাণের স্পন্দন বাকশাল বিরোধী আন্দোলনের সমর নায়ক এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে না দিলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।

Share





Related News

Comments are Closed