Main Menu

নবীগঞ্জে ঋণগ্রস্থ ব্যবসায়ীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঋণের জ্বালা সহ্য করতে না পেরে রহমত আলী (৭০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। রহমত আলী উপজেলার তিমিরপুর গ্রামের মৃত খিরাজ উল্ল্যাহর পুত্র।

নবীগঞ্জ থানার এসআই ফিরোজ আলম জানান, রহমত আলী নামে ওই মুদি ব্যবসায়ী দীর্ঘদিন যাবত ঋণের জ্বালায় জর্জড়িত ছিলেন। দুপুরে তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ছাড়াও এ ঘটনায় অন্য কোন বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed