সিলেট জেলা শিক্ষক সমিতির প্রতিবাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর এবং কল্যাণ তহবিলের জন্য মূল বেতনের ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রতিবাদ ও অনতিবিলম্বে চাঁদা কর্তনের আদেশ বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান, শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মামুন আহমদ, সচিব শমসের আলী, সাংগঠনিক সচিব আব্দুল মুমিত, অর্থ সচিব মো. ফয়সল আহমদ, সদস্য এ এইচ এম ইসরাইল ও মো. মুজাম্মিল আলী।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীরা যখন প্রধানমন্ত্রীর মুখ থেকে বেসরকারি মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণের ঘোষণা শোনার অধীর আগ্রহে অপেক্ষমান তখন এ আদেশ তাদের মনে চরম আঘাতের শামিল। অনতিবিলম্বে চাঁদা কর্তনের আদেশ বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
৯ বছরেও মেলেনি ক্ষতিপুরণ, জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতেRead More
জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহRead More



Comments are Closed