শপথ নিলেন হবিগঞ্জের ৮ উপজেলা চেয়ারম্যান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার মো. মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলার মুশফিউল আলম আজাদ, বাহুবল উপজেলার সৈয়দ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলার ফজলুল হক চৌধুরী সেলিম, আজমিরীগঞ্জ উপজেলার মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলার মোঃ আবুল কাশেম চৌধুরী, মাধবপুর উপজেলার এসএফএএম শাহজাহান এবং চুনারুঘাট উপজেলার আব্দুল কাদির লস্কর।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আজ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে হবে। জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। এসময় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাজ সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
গত ১০ মার্চ হবিগঞ্জের ৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে হবিগঞ্জে চেয়ারম্যান পদের আটটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ, তিনটিতে দলটির বিদ্রোহী এবং একটিতে নির্বাচন করার কারণে বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed