বড়লেখায় কালবৈশাখী ঝড়ে বৃদ্ধ নিহত
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কালবৈশাখী ঝড়ে নিমার মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিমার একই এলাকার মৃত জোয়াদ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সময় নিমার কোনো কাজে ঘর থেকে বের হতে চাইছিলেন। এ সময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের ওপর ভেঙে পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিহতের দাফনের জন্য সরকারি অনুদান দেয়ার চেষ্টা করছি।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed