শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল সংবাদদাতা: বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও বহন করতে প্রতি বছরের মতো এবারো উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিন উত্তরসুরে ঐতিহ্যবাহী চড়কপুজা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিন উত্তরসুর গ্রামে এ চড়কপুজা আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।
১৪ এপ্রিল (রবিবার) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পূজা। ব্যাপক সংখ্যক লোক সমাগমের মধ্যে প্রথমে শিব গৌরি, পরে দুর্গার প্রতিমা, কালী মুর্তির নৃত্য, শিশু ও কিশোরদের শলা টোকানো ও সর্বশেষ বর্শি গেথে গাছে ঝুলিয়ে প্রদর্শন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, উক্ত চড়ক পূজা দেখার জন্য উপজেলার রামনগর, টিকরিয়া, আশিদ্রোণ, শাহজিবাজার, উত্তর উত্তসুরসহ দুর-দুরান্ত থেকে ব্যাপক সংখ্যক লোকের সমাগম ঘটে।
প্রতি বছর চড়ক পূজা দেখতে আসা ব্র্যাকের শাখা হিসাব কর্মকর্তা পিনাক দাস জানান, প্রতিবারই চড়ক দেখার জন্য এখানে আসা হয়। চড়ক পূজায় বিভিন্ন ধরনের মানুষ আসে। যা দেখে অনেক ভাল লাগে। সব ধর্মের মানুষের সমাগম ঘটে। তাছাড়া চড়ক পূজাটাকে সকলে মিলে বছরের প্রথম দিনটা উপভোগ করার একটা উপলক্ষ বলা যেতে পারে। যার ফলে দিনটা ভাল কাটে।
এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সা¤প্রদায়িক স¤প্রীতির সেতুবন্ধন হয় এমনটিই মনে করেন এই ব্র্যাক কর্মকর্তা ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed