সিলেটে স্বেচ্ছাসেবকলীগের ওপর ছাত্রলীগের হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিটি কাউন্সিলর আফতাব হোসেন খানের অনুসারী মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল গ্রুপের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের পীযুষ বলয়ের ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
শুক্রবার রাত ৯টার দিকে নগরীর জেলরোড এলাকায় এই হামলায় দুজন আহত হন। এসময় জিন্দাবাজারে একটি দোকানেও ভাংচুর করেন ছাত্রলীগের কর্মীরা।
আহতরা হলেন- কামরুল আই রাসেল গ্রুপের কর্মী আসগর ও লিটন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর জেলরোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল আই রাসেল গ্রুপের নেতাকর্মী ও ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে। প্রথমে জিন্দাবাজার পয়েন্টে তারু মিয়ার ভুসিমালের দকানে রাসেলকে খোঁজতে এসে তাঁকে না পেয়ে দোকানের মালামাল ভাংচুর করে তারা।
এদিকে দোকানের ম্যানেজার সুজন মিয়া বলেন, হঠাৎ করে ছাত্রলীগের একটি গ্রুপ কামরুল আই রাসেলের খোঁজ করেন। পরে তাঁকে না পেয়ে দোকানে ভাংচুর করে আবার শ্লোগান সহকারে চলে যায়।
তবে দোকান মালিক সামসুজ্জামান শওকত বলেন, হামলার সময় দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল বলেন, ‘আমরা নেতাকর্মীদের নিয়ে জেলরোড এলাকায় ছিলাম। এমন সময় আমাদের ওপর অতর্কিত হামলা হয়। এতে আমাদের দুজন কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের কারো বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একটি পক্ষ জিন্দাবাজারে একটি দোকান ও গাড়ি ভাঙচুর করেছে। তবে কোন কিছু নিয়ে যায়নি।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed