ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পূর্ব উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে এবং দুর্যোগকবলিত পালু দ্বীপের এক অংশে।
এই পালু শহরেই গত বছর ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ৪ হাজার ৩শ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।
এনডিটিভি জানায়, ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা মোরোওয়ালি জেলায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পের ফলে বাসিন্দারা আতঙ্কে ছোটছুটি করতে থাকে। তারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে দেশটিতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
Related News
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।Read More
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩টি ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবংRead More



Comments are Closed