হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলফাজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলফাজ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউড়া গ্রামের শুক্কুর মিয়ার পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুজ্জামান জানান, মহাসড়কের নুরপুরে দ্রুতগামী একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলফাজ মিয়া নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এছাড়াও এ ঘটনায় আহত রাফিজুল ইসলাম, বিলাল মিয়া, ইমন মিয়া ও তৌহিদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More



Comments are Closed