৪০৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: পৃথক অভিযানে সিলেট ও হবিগঞ্জ থেকে ৪০৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে হযরত শাহপরান (রা.) মাজার গেইট সংলগ্ন ইসলামিয়া রেস্টুরেন্টের সামনে থেকে ৩৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মো. আক্তার হোসেন (৩৪) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত আব্দুল ছায়াদের ছেলে। বর্তমানে শহরতলীর দিগন্ত আবাসিক এলাকায় বসবাস করে সে।
গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এদিকে, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাটের নতুন ব্রিজ শায়েস্তাগঞ্জ মোড় ঢাকা রোডের দক্ষিণ পাশে নয়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ৩১ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত মো. মিলন মিয়া (২৩) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকার মো. ফজল মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed