জয়পুরহাটে বাস খাদে পড়ে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাট সদর থানার দানিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় কমপক্ষে আরও ২৫ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed