রাজনগরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের রাজনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সতীঘর গ্রামের এমরান আহমদ (২২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে ।
তার পিতা ঠিকাদার লিয়াকত আলী। গত সোমবার রাতে রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
রাজনগর উপজেলার মুন্সিবাজারে বোনের বাড়িতে যান এমরান আহমদ। সেখান থেকে ফেরার পথে রাত ১১টায় মুন্সিবাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বাদ আসর সতীঘর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
« ভূমিসেবা সপ্তাহ শুরু আজ (Previous News)
(Next News) সিলেটে বজ্রপাতে দুইদিনে ৬ জনের মৃত্যু »
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed