Main Menu

ভোলাগঞ্জে ৩৯৩ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ইয়াবাসহ মো. মুইন আলী (২৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এএসপি ওবাইন এর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল ভোলাগঞ্জ রোডস্থ ইমরান স্টোন ক্রাশারের সামনে থেকে তাকে আটক করে।

আটক মুইন কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া মাঝপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। আটকের পর তার কাছ থেকে ৩৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম জানান- দীর্ঘদিন যাবত সে মাদকের ব্যবসার সাথে জড়িত। আটক মুইন আলীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed