গোয়াইনঘাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে সুফিয়া বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
নিহত সুফিয়া বেগম উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া মোকামমহল্লা গ্রামের মতিউর রহমানের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুফিয়া বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার ভোর রাতের কোনো এক সময় বfরান্দার তীরের সঙ্গে ওড়না পেচিয়ে তিনি আত্নহত্যা করেন। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed