বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির বাসের চাপায় মো. শহীদুর রহমান শহীদ (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র।
সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহীদুর রহমান মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মোটরসাইকেলযোগে কুলাউড়া ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা কুলাউড়াগামী একটি দ্রুতগামী বাস (সিলেট-জ-০৫-০০১০) তাঁকে চাপা দেয়। তাৎক্ষণিক আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সোয়া ৯টার দিকে তাঁর লাশ কুলাউড়া থানায় নিয়ে আসা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনার পরই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed