মসজিদ থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরা থানার ডগাইর নতুনপাড়া এলাকার একটি মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম মনির হোসেন (৮)। সে স্থানীয় নূরে মদিনা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) নুর আলম বলেন, ‘ডগাইর নতুনপাড়ার নূর-ই-আয়েশা জামে মসজিদের তৃতীয় তলার সিঁড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বাবা সাইদুর হক ও মা কল্পনা বেগমের সঙ্গে ডেমরার ডগাইর এলাকায় থাকতো শিশুটি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
ডেমরা থানার এসআই নাজমুল হাসান জানান, শিশুটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ময়নাতদন্তের জন্য শিশু মনিরের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed