জৈন্তাপুর সীমান্তে ২০টি ভারতীয় গরু আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্তে সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে ভারত থেকে পাচার করে আনা ২০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টায় জৈন্তাপুর সীমান্তের ১২৯৪ এলাকার ২এস পিলার দিয়ে চেরাকারবারীরা ভারতীয় গরু প্রবেশের খবর পেয়ে ১৯ বিজিবির স্পেশাল টিমের সদস্য ইকবাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০টি গরু আটক করে জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পে নিয়ে আসে। তবে এসময় চোরাকারবারী দলের সদস্যরা স্পেশাল টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
১৯ বিজিবি’র স্পোশাল টিমের সদস্য ইকবাল হোসেন গরু আটকের বিষয় নিশ্চিত করে বলেন সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাধে জৈন্তাপুরের বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশে ভারতীয় গরু প্রবেশ করছে। আমরাও বসে নেই, অভিযান পরিচালনা করছি। তিনি চোরাকারবার বন্ধ করতে ও দেশ রক্ষায় তাদের পাশাপাশি সচেতন এলাকাবাসী বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আশা ব্যক্ত করেন।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed