বিদ্যালয়ের ছাদ ভেঙে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু।
শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ছোট বগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানিয়েছেন, ভবনটি ১৭ বছর আগে নির্মিত।
নিহত মানসুরা (৮) জেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেণ্ডামারা গ্রামের নজির হোসেনের মেয়ে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন চুন্নু বলেন, তিন কক্ষের একতলার এই বিদ্যালয় ভবনটিতে আগেই ফাটল ধরেছিল। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলার সময় একটি বিম ভেঙে পড়লে চার শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার আগেই মাথায় আঘাত পাওয়া মানসুরার মৃত্যু হয়।
এছাড়া রুমা আক্তার ও ইসমাইল হোসেনসহ আরও তিন শিক্ষার্থী আহত হলে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।
শিক্ষক জাকির বলেন, তিন কক্ষের একতলা এই বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করে সেতু এন্টারপ্রাইজ। এর মালিক আবদুল্লাহ আল মামুন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে।
আমতলী থানার ওসি আবুল বাশার চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা অনেকটা আশংকামুক্ত। নিহত মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed