Main Menu

সিউলে দ্রুত গতির ৫জি নেটওয়ার্ক চালু

প্রযুক্তি ডেস্ক: দেশব্যাপী বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ৫জি মোবাইল নেটওয়ার্ক চালু করেছে দক্ষিণ কোরিয়া।

নির্ধারিত সময়ের দুদিন আগেই বৃহস্পতিবার সিউল এ সেবা চালু করলো। যদিও এর আগে ৫ এপ্রিল এ সেবা চালু করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।

গণমাধ্যমে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শীর্ষ তিন মোবাইল কোম্পানি এসকে টেলিকম, কেটি ও এলজি ইউপ্লাস তাদের ৫জি সেবা চালু করেছে।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, প্রযুক্তিতে এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করার অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ৫জি সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

প্রসঙ্গত, এক অনুষ্ঠানে ভারিজন মোবাইল কোম্পানি নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে মার্কিন স্থানীয় সময় বুধবার শিকাগো ও মিনিয়াপোলিসে তাদের ৫জি সেবা চালু করার ঘোষণা দেয়ায় দক্ষিণ কোরিয়া এ সেবা চালু করলো।

Share





Related News

Comments are Closed