Main Menu

‘শ্রীহট্ট ইকোনমিক জোন’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ৩৫২ একর জমির উপর স্থাপিত ‘শ্রীহট্ট ইকোনমিক জোন’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

মৌলভীবাজার থেকে কনফারেন্সে যোগ দেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

দেশে শিল্প স্থাপন উপযোযী ১১টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মৌলভীবাজারে স্থাপিত শ্রীহট্ট ইকোনমিক জোন অন্যতম। এখানে সিরামিক, গ্লাস উইন্ডো, গার্মেন্টস, টেক্সটাইল ইত্যাদি ৬টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।

শ্রীহট্ট ইকোনমিক জোনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০ হাজার লোকের এবং পরোক্ষ কর্মসংস্থান হবে দেড় লক্ষ মানুষের, এমনটাই জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed