৬৫ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে এসব কাজের উদ্বোধন করেন তিনি।
চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরসহ ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন ও ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে ১৬টি বাণিজ্যিক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন ও ২০টি শিল্পকারখানার ভিত্তিস্থাপন করেন তিনি। এ ছাড়া আরও ৫ চলমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি কোনো দেশ এগোতে পারে, তাহলে উন্নয়ন সম্ভব—গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে।
সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের উন্নতি বাধাগ্রস্ত হয়নি।
তিনি আরো বলেন, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের ক্ষতি করার জন্য নয়।
প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের পাওনা অতি দ্রুত যথাযথভাবে পরিশোধ করতে হবে।
রমজানে চিনি তেলসহ কোনো খাদ্যপণ্যের দাম যেন না বাড়ে, সেদিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed