বিয়ানীবাজারে বাসের ধাক্কায় হেলপার নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই লোহারপুল এলাকায় চলন্ত বাসের ধাক্কায় সড়কের পাশে রাখা অপর একটি বাসের হেল্পার নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত হেল্পারের নাম ময়না মিয়া (২৮)।
দুর্ঘটনার খবর পেয়ে চারখাই পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শঙ্কর কর নিহতের খবর নিশ্চিত করে বলেন, একটি বাসের চাকা সমস্যা হলে সড়কে দাড় করিয়ে ওই বাসের হেল্পার চাকা পরিবর্তনের কাজ করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের ধাক্কায় সড়কে দাঁড়ানো বাসের হেল্পার নিহত হয়েছেন।
Related News
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More



Comments are Closed