Main Menu

নওগাঁয় পাঁচতলা ভবনে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁ শহরের ডাবপট্টি এলাকায় পাঁচতলা একটি ভবনে আগুন লেগেছে। সোমবার (১ এপ্রিল) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ‘ওই ভবনটি শহরের ডাবপট্টি এলাকায় আরএফএল প্লাস্টিকের ডিলার মজনু নামের এক ব্যক্তির। পঞ্চম তলা ভবনের তিন ও চারতলা আবাসিক। এছাড়া প্রথম, দ্বিতীয় ও পঞ্চম তলা আরএফএল প্লাস্টিকের গোডাউন। ভবনের পূর্ব দিকের পঞ্চমতলা থেকে আগুন লাগে। এরপর ওই তলার সবদিকে আগুনে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পৌরসভা মেয়র নাজমুল হক সনি।

Share





Related News

Comments are Closed