সিলেটে কলেজ শিক্ষক হত্যার ঘটনায় আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শিক্ষক মো. সাইফুর রহমান (২৯) হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
হত্যার পর রোববার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নগরের টিলাগড় থেকে মোজাম্মিল হক (৩০) ও মেজরটিলা থেকে রুপা বেগমকে (২০) আটক করে পুলিশ।
আটক মোজাম্মিল ছাতক উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা এবং নিশাত তাসনীম নগরীর শাহপরান এলাকার খিদিরপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত সাইফুর রহমান সিলেট নগরীর শাহপরান এলাকার খিদিরপুর গ্রামের শফিকুর রহমানের বাসায় লজিং থাকতেন। প্রেম সংক্রান্ত জেরে আটককৃত নিশাত তাসনীম ও মোজাম্মিল হোসেন সাইফুরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবী করছে পরিবার।
এদিকে এ ঘটনায় সোমবার (১ এপ্রিল) নিহতের মা রনিফা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা জানান, সাইফুর হত্যার রহস্য উদঘাটন হয়েছে। আটককৃত দুইজন প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জবানবন্দি গ্রহণ শেষে হত্যাকান্ডের প্রকৃত রহস্য জানানো হবে।
প্রসঙ্গত, রোববার (৩১ মার্চ) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই এলাকা থেকে কলেজ শিক্ষক সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুর গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। তিনি নগরের টিলাগড় জমিদার বাড়ির একটি মেসে থাকতেন। পেশায় শিক্ষক সাইফুর শহরের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেরও প্রভাষক ছিলেন।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed