পুকুরের মাছের সাথে এ কেমন শক্রতা!
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে দিঘীরপাড় জামে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর দিঘীরপাড় জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। এতে ঐ পুকুরে থাকা ছোট-বড় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে।
এ ঘটনায় ওসমানীনগর থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুকুরের লিজ গ্রহীতা। পুলিশ বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর দিঘীরপাড় জামে মসজিদের পুকুরে প্রায় ১২ বছর যাবৎ লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন মৌলভীবাজার সদর থানার কাগাবলা গ্রামের আলফু মিয়ার পুত্র নাসির রহমান। তিনি বর্তমানে উপজেলার তাজপুর এলাকার দুলিয়ার বন্দ এলাকায় বসবাস করেন। নাসির রহমান ঐ পুকুরে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছেন বলে জানান তিনি। পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে নাসির রহমান লাভমান হওযায় এলাকার কিছু মানুষের মধ্যে আক্রোশ দেখা দেয় তার উপর। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দৃর্বৃত্তরা প্রায় ৬ একর পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছগুলো মরে পানিতে ভেসে উঠে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। খবর পেয়ে নাসির রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে এলাকার গন্যমান্য ও জনপ্রতিনিধিকে অবগত করে কাদিপুর গ্রামের মৃত আফরোজ আলীর পুত্র জাবেদ মিয়াকে আসামী ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুকুর লিজ গ্রহিতা নাসির রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি গরিব মানুষ এই পুকুর থেকেই মাছ চাষ করে আমার সংসার চলে কিন্তু এখন তো সব মাছ মেরে ফেলেছে। আমি এখন কি করবো কোথায় যাব!
কাদিপুর দিঘীপাড় জামে মসজিদের সেক্রেটারী মিজানুর রহমান বলেন, নাসির আহমদ প্রতি বছর এই পুকুর থেকে মাছ চাষ করে মসজিদ উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা দেন। কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করা ঠিক হয়নি। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই তারা তাড়াতাড়ি অপরাধীকে খুজে বের করে আইনের আওতায় আনা হোক।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন কাদিপুর জামে মসজিদের পুকুরে মাছ নিধন ও অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed