মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। বুধবার ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্র বা কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার সকালে মাত্র তিন মিনিটে একটি স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে। এই সাফল্যে ভারতের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সাফল্যের মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের তালিকায় জায়গা পেল ভারত। এতদিন পর্যন্ত এই ক্ষমতা কেবলমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের হাতে ছিল। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা এই সাফল্যের অধিকারী হল।
ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। ৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি। এতে কোনও দেশের কোনও ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয় বলেও জানানো হয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed